ইতিহাসের অপবাদ; অপবাদের ইতিহাস: অতীতের গৌরব ও ঐতিহ্যের প্রতিরক্ষা
ইতিহাস জাতির স্মৃতিশক্তি। শত্রুরা আমাদের ইতিহাস মুছে ফেলতে সদা তৎপর, যেন আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি আমাদের অতীত গৌরব ও ঐতিহ্য থেকে। আর তারাও প্রমাণ করতে পারে—আমরা এমন জাতি, যাদের কোনো গৌরবময় ইতিহাস নেই, নেই স্বর্ণালি ঐতিহ্যও। তারা তত্ত্ব হাজির করে—ইসলামের বাস্তব অনুশীলন হয়েছিল কেবল খিলাফতে রাশেদার যুগে, বিশেষত উমরের (রা.) আমলে। এরপর আর ইসলাম রাষ্ট্রীয়ভাবে কোথাও কার্যকর ছিল না।
তাদের অভিযোগ হলো, পরবর্তী রাষ্ট্রনায়করা খিলাফতের মসনদে আসীন হয়েছিলেন অন্যায়ভাবে এবং ইসলামি শরিয়াহর সাথে তাঁদের রাষ্ট্রপরিচালনার ছিল না কোনো সম্পর্ক। এ কারণেই তারা উমাইয়া, আব্বাসি ও তৎপরবর্তী শাসনামলকে ‘আরব শাসন’ বলে আখ্যায়িত করে! একে ইসলামি শাসনামল বলতে তারা যারপরনাই নারাজ।
আমাদের ইতিহাস ও সভ্যতা নিয়ে পশ্চিমাদের এমন অভিযোগ ও অপবাদের সমুচিত জবাব দিয়েছেন বিশ্ববরেণ্য আলেম ড. ইউসুফ আল কারজাভি (রহ.)। ওয়াহিদ আমিম অনূদিত ‘ইতিহাসের অপবাদ; অপবাদের ইতিহাস’ গ্রন্থটি এই ঐতিহাসিক সত্যের প্রতিরক্ষা এবং অপপ্রচারের বিরুদ্ধে এক শক্তিশালী কণ্ঠস্বর। বইটি মুসলিম উম্মাহর হারানো ইতিহাস ও আত্মপরিচয় পুনরুদ্ধারে সহায়ক হবে।
Reviews
There are no reviews yet.
Be the first to review “ইতিহাসের অপবাদ; অপবাদের ইতিহাস” Cancel reply
একই সম্পর্কিত বই দেখুন
50%
50%
উমাইয়া খেলাফতের ইতিহাস
520.00৳ Original price was: 520.00৳ .260.00৳ Current price is: 260.00৳ .
50%
50%
আমরা সেই জাতি
160.00৳ Original price was: 160.00৳ .80.00৳ Current price is: 80.00৳ .
Reviews
There are no reviews yet.