হারিয়ে যাওয়া হায়দারাবাদ: ইতিহাসের অতল থেকে ছেঁকে আনা সত্য
স্বাধীন হায়দারাবাদ আজ বিস্মৃতির এক নাম, বুভুক্ষু ভারতের গর্ভে রাতারাতি লীন হয়ে যাওয়া এক দুর্ভাগা রাষ্ট্র। মাত্র সাত দশকের ব্যবধানে তার সাক্ষ্য অপ্রতুল, বর্ণনা অনধিক, আর ন্যায্য সত্য ততোধিক সামান্য। আধিপত্যবাদী ভারতের মদতপুষ্ট বয়ানের নিচে চাপা পড়ে গেছে শান্ত স্বাধীন হায়দারাবাদের এক খণ্ড উদার আকাশ, অগণিত লাশের মিছিল এবং শির উঁচু করে দাঁড়িয়ে থাকা চার মিনারের গৌরব।
আবদুল হাই শিকদার রচিত ‘হারিয়ে যাওয়া হায়দারাবাদ’ গ্রন্থে এমন অজস্র অনিবার্য প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়েছেন লেখক—কেমন ছিল দখলপূর্ব হায়দারাবাদ? কী করে লুট হয়েছিল তার স্বপ্ন রক্ষার আজাদি? কারা ছিল সেই দখলাভিযানে বুনো ডাকুদের সরদার?
ইতিহাসের অতল তলে ডুব দিয়ে লেখক ছেঁকে এনেছেন পরিত্যক্ত সত্যের ভগ্নাবশেষ। এক অন্তর্লীন প্রত্যয়ে তিনি ক্রমশ ধেয়ে গেছেন অতীতের অভিমুখে, সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্রের ক্ষুরধার বর্ষায় এফোঁড়-ওফোঁড় বিদ্ধ করেছেন মহাভারতের তথাকথিত মহা-আখ্যান। এই বইটি সেইসব পাঠকের জন্য অপরিহার্য, যারা ইতিহাসের এক চাপা পড়া অধ্যায়কে নিরেট সত্যের আলোকে জানতে আগ্রহী।
Reviews
There are no reviews yet.
Be the first to review “হারিয়ে যাওয়া হায়দারাবাদ” Cancel reply
একই সম্পর্কিত বই দেখুন
50%
50%
আমরা সেই জাতি
160.00৳ Original price was: 160.00৳ .80.00৳ Current price is: 80.00৳ .
Reviews
There are no reviews yet.