আবুল আসাদ রচিত ‘সাইমুম সমগ্র- ৬’ গ্রন্থটি ভয়ংকর আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে আহমদ মুসার অবিরাম সংগ্রাম নিয়ে গঠিত। এই খণ্ডের শুরুতেই সাউথ টার্কস দ্বীপে হোয়াইট ইগলের মুখোমুখি হন আহমদ মুসা। দ্বীপটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেলেও হোয়াইট ইগলের পাতা ফাঁদে পা দিয়ে তিনি নিজেই বন্দি হন। হোয়াইট ইগল, ক্লু-ক্ল্যাক্স-ক্লান এবং সিনবেথ—এই তিন সম্মিলিত শত্রু বন্দি আহমদ মুসাকে বিলিয়ন ডলারে ইসরাইলি গোয়েন্দা সংস্থার কাছে বিক্রি করে দিতে চায়। এমন পরিস্থিতিতে শিলা সুসান, মেরি রোজ ও সান ওয়াকারের সাথে মিলে শুরু হয় এক নতুন চমকপ্রদ লড়াই।
এর পরের ঘটনাপ্রবাহে লায়লা জেনিফা ও মার্গারেটকে উদ্ধারের পূর্বেই আহমদ মুসাকে ছুটতে হয় নিউ মেক্সিকোর সবুজ পাহাড়ে। বন্দি কারসেন ঘানেমকে উদ্ধার করতে গিয়ে তিনি নিজেই বন্দি হয়ে এক নতুন রহস্য ও সংকটের মুখোমুখি হন। এমন ঘোর অমানিশায় তার পরিচয় ঘটে সান্তা আনা পাবলো এবং ‘ফ্রি আমেরিকান’ নেতা বেঞ্জামিন বেকনের সঙ্গে। আত্মরক্ষা নয়, এবার আক্রমণের পালা! পালটা আক্রমণের অস্ত্র শানিয়েই আহমদ মুসা অগ্রসর হন চরম শত্রু হয়ে ওঠা জর্জ আব্রাহামকে বন্ধু বানানোর জন্য।
জর্জ আব্রাহামের দেওয়া তথ্যে ইহুদিদের বীভৎস রূপ দেখে কেঁপে ওঠে মার্কিন প্রশাসন এবং শুরু হয় ইহুদিবাদীর বিরুদ্ধে আরেক যুদ্ধ। অপরদিকে মন্টিসলোতে বিপদের সম্মুখীন হন সারা জেফারসন। শ্যারনের শেষ ছোবল আঘাত হানে মার্কিন প্রশাসনকে। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে কে জিতবে—ষড়যন্ত্র নাকি দেশপ্রেম? ‘সাইমুম সমগ্র- ৬’ আপনাকে সেই দ্বন্ধের পরিণতি দেখাবে।
Reviews
There are no reviews yet.
Be the first to review “সাইমুম সমগ্র- ৬” Cancel reply
একই সম্পর্কিত বই দেখুন
50%
50%
সন্দীপন
450.00৳ Original price was: 450.00৳ .225.00৳ Current price is: 225.00৳ .
40%
40%
গল্পগুলো ভালোলাগার
300.00৳ Original price was: 300.00৳ .180.00৳ Current price is: 180.00৳ .
40%
40%
সেদিনও বৃষ্টি ছিল
200.00৳ Original price was: 200.00৳ .120.00৳ Current price is: 120.00৳ .
Reviews
There are no reviews yet.