সুরা ফাতিহার আলোকে ইসলামি আকিদা ও মানহাজ: ইবাদতের মূল ভিত্তি
ইসলামে ইবাদত মানে কেবল সালাত, সওম, হজ বা জাকাত নয়; এটি একটি বিস্তৃত দাসত্ব, যার মূল ভিত্তি হলো আকাইদ বা বিশ্বাস। এই বিশ্বাস শুধু মুখে কালিমা আওড়ানোর নাম নয়, বরং এর মর্মবাণী হৃদয়ে ধারণ করার নাম। আলী হাসান উসামা রচিত ‘সুরা ফাতিহার আলোকে ইসলামি আকিদা ও মানহাজ’ বইটি আপনাকে সেই বিশ্বাস ও তার গভীরতা সম্পর্কে জানতে সাহায্য করবে। কারণ, যিনি ইবাদত করবেন, তাঁকে না চিনলে বা তাঁর মহত্ত্বে নিঃসংশয় না হলে সে ইবাদত কোনো ফল বয়ে আনবে না।
কুরআনকে হিদায়াতগ্রন্থ বলা হয় এবং এর ১১৪টি সুরার প্রাণ হলো সুরা আল-ফাতিহা। মাত্র সাতটি আয়াতে মহান আল্লাহ পুরো দ্বীনের সারকথা বিবৃত করেছেন। এই বইটিতে লেখক অত্যন্ত নিবিড়ভাবে দেখিয়েছেন যে, কীভাবে এই সুরায় তাওহীদুল আকাইদের (বিশ্বাসের তাওহীদ) সাথে তাওহীদুল আমালিয়্যার (আমলের তাওহীদ) আলোচনাও এসেছে। লেখক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্দ্বিধায় তুলে ধরেছেন এবং মতানৈক্যপূর্ণ বিষয়েও সালাফদের অবস্থানের পক্ষে জোরালো যুক্তি ও তত্ত্বের সমারোহ ঘটিয়েছেন।
‘সুরা ফাতিহার আলোকে ইসলামি আকিদা ও মানহাজ’ আপনাকে সুরা আল-ফাতিহার গভীরে লুকিয়ে থাকা প্রজ্ঞার সন্ধান দেবে। এটি শুধু ব্যক্তিগত জীবন নয়, বরং পুরো উম্মাহর চিন্তা-দর্শন ও কর্মনীতি কেমন হওয়া উচিত, তারও নির্দেশনা প্রদান করে। আশা করা যায়, বোদ্ধা পাঠকও এ বইতে জ্ঞানের এক অফুরন্ত খোরাক পাবেন।
Reviews
There are no reviews yet.
Be the first to review “সুরা ফাতিহার আলোকে ইসলামি আকিদা ও মানহাজ” Cancel reply
একই সম্পর্কিত বই দেখুন
23%
23%
শয়তানের ফাঁদ
40.00৳ Original price was: 40.00৳ .31.00৳ Current price is: 31.00৳ .
Reviews
There are no reviews yet.