তাফসীরে ইবনে কাছীর – একাদশ খণ্ড: কুরআন ও সুন্নাহর আলোকে সর্বাধিক নির্ভরযোগ্য ব্যাখ্যা
মহাগ্রন্থ আল-কুরআন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা)-এর উপর অবতীর্ণ এক অনন্য মু’জিযাপূর্ণ আসমানী কিতাব। আরবী ভাষায় নাযিলকৃত এই মহাগ্রন্থ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ইঙ্গিতময় ভাষায় মহান রাব্বল আলামীন বিশ্ব ও বিশ্বাতিত তাবৎ জ্ঞানের বিশাল ভাণ্ডার বিশ্ব-মানবের সামনে উপস্থাপন করেছেন। আল-কুরআনই সত্য ও সঠিক পথে চলার জন্য আল্লাহপ্রদত্ত নির্দেশনা, ইসলামী জীবন ব্যবস্থার মূল ভিত্তি।
পরিপূর্ণ ইসলামী জীবন গঠন করে মহান আল্লাহ্ রাব্বল আলামীনের পূর্ণ সন্তুষ্টি অর্জন করতে হলে পবিত্র কুরআনের দিক-নির্দেশনা ও অন্তর্নিহিত বাণী সম্যক অনুধাবন এবং সেই মােতাবেক আমল করার কোনও বিকল্প নেই
পবিত্র কুরআনের ভাষা, শব্দচয়ন, বর্ণনাভঙ্গী ও বাক্য বিন্যাস চৌম্বক বৈশিষ্ট্যসম্পন্ন, ইঙ্গিতময় ও ব্যঞ্জনাধর্মী। তাই সাধারণের পক্ষে এর মর্মবাণী ও নির্দেশাবলী পূর্ণভাবে অনুধাবন করা সম্ভব হয়ে ওঠে না। এই সমস্যা ও অসুবিধার প্রেক্ষাপটেই পবিত্র কুরআনের বিস্তারিত ব্যাখ্যা-বিশ্লেষণ সম্বলিত তাফসীর শাস্ত্রের উদ্ভব।
আরবী ভাষায় রচিত তাফসীরগ্রন্থগুলাের মধ্যে আল্লামা ইসমাঈল ইবনে কাছীর (র.) প্রণীত ‘তাফসীরে ইবনে কাছীর’ মৌলিকতা, স্বচ্ছতা, আলােচনার গভীরতা এবং পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ-নৈপুণ্যে ভাস্বর এক অনন্য গ্রন্থ। আল্লামা ইবনে কাছীর (র.) তাঁর এই গ্রন্থে আল-কুরআনেরই বিভিন্ন ব্যাখ্যামূলক আয়াত এবং মহানবী (সা)-এর হাদীসের আলােকে কুরআন ব্যাখ্যায় স্বীয় মেধা, প্রজ্ঞা ও বিচক্ষণতাকে ব্যবহার করেছেন। এ যাবত প্রকাশিত তাফসীর গ্রন্থগুলাের মধ্যে আর কোন গ্রন্থেই তাফসীরে ইবনে কাছীর-এর অনুরূপ এত বিপুলসংখ্যক হাদীস সন্নিবেশিত হয়নি। ফলে তাঁর এই গ্রন্থখানি সর্বাধিক নির্ভরযােগ্য তাফসীর গ্রন্থ হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত।
ইসলামিক ফাউন্ডেশন মাতৃভাষার মাধ্যমে কুরআনের মর্মবাণী অনুধাবনের লক্ষ্যে এই প্রসিদ্ধ তাফসীর গ্রন্থটি অনুবাদ ও প্রকাশের কাজ চালিয়ে যাচ্ছে। তাফসীরে ইবনে কাছীর – একাদশ খণ্ড সেই মহৎ প্রয়াসেরই একটি অংশ, যা অধ্যাপক মাওলানা আখতার ফারূক (রহ.) কর্তৃক অনূদিত।
Weight
.9 kg
Reviews
There are no reviews yet.
Be the first to review “তাফসীরে ইবনে কাছীর – একাদশ খণ্ড” Cancel reply
একই সম্পর্কিত বই দেখুন
%
%
মহিমান্বিত কুরআন
1,080.00৳
10%
10%
তাফসীরে মা’আরেফুল কোরআন (১ম-৮ম খণ্ড)
4,366.00৳ Original price was: 4,366.00৳ .3,920.00৳ Current price is: 3,920.00৳ .
8%
8%
তাফসীরে ইবনে কাছীর – নবম খণ্ড
540.00৳ Original price was: 540.00৳ .497.00৳ Current price is: 497.00৳ .
8%
8%
তাফসীরে ইবনে কাছীর – ষষ্ঠ খণ্ড
395.00৳ Original price was: 395.00৳ .363.00৳ Current price is: 363.00৳ .
25%
25%
সুরা ইউসুফ: পবিত্র এক মানবের গল্প
186.00৳ Original price was: 186.00৳ .140.00৳ Current price is: 140.00৳ .
52%
52%
তাফসীর ইবনে কাছীর- ১ম খণ্ড
1,250.00৳ Original price was: 1,250.00৳ .600.00৳ Current price is: 600.00৳ .
Reviews
There are no reviews yet.