আল বিদায়া ওয়ান নিহায়া- অষ্টম খণ্ড: হযরত আলী রা.-এর জীবনী থেকে নিয়ে ৭৩ হিজরী
‘আল বিদায়া ওয়ান নিহায়া’ (আরবি: البداية والنهاية) প্রখ্যাত মুফাসসির ও ইতিহাসবেত্তা আল্লামা ইবন কাসীর (র.) প্রণীত একটি সুবৃহৎ ইতিহাস গ্রন্থ। এই গ্রন্থে সৃষ্টির শুরু তথা আরশ, কুরসী, নভোমণ্ডল, ভূমণ্ডল প্রভৃতি এবং সৃষ্টির শেষ তথা হাশর, নশর, কিয়ামত, জান্নাত, জাহান্নাম প্রভৃতি সম্বন্ধে আলোচনা করা হয়েছে। ইসলামী ইতিহাসের এমন এক আকর গ্রন্থ, যার সমকক্ষ খুঁজে পাওয়া বিরল। এটি হলো বিশ্বখ্যাত মুহাদ্দিস ও ঐতিহাসিক আল্লামা হাফিয ইবনে কাছীর (র.) প্রণীত কালজয়ী সৃষ্টি ‘আল বিদায়া ওয়ান নিহায়া‘ (শুরু ও শেষ)।
এই বৃহৎ মূল গ্রন্থটি মােট ৮ খণ্ডে সমাপ্ত হয়েছে, যা বাংলা অনুবাদে ১৪ খণ্ডে প্রকাশিত হয়েছে। এই গ্রন্থে অন্তর্ভুক্ত বিষয়গুলােকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে:
- প্রথম ভাগ (সৃষ্টির শুরু): এই অংশে আরশ, কুরসী, ভূমণ্ডল, নভোমণ্ডল এতদুভয়ের অন্তর্বর্তী ঘটনাবলী তথা ফেরেশতা, জিন, শয়তান, আদম (আ)-এর সৃষ্টি, যুগে যুগে আবির্ভূত নবীরাসূলগণের ঘটনা, বনী ইসরাঈল, ইসলামপূর্ব যুগের ঘটনাবলী এবং মুহাম্মদ (সা)-এর জীবনচরিত আলোচনা করা হয়েছে।
- দ্বিতীয় ভাগ (ঐতিহাসিক ঘটনাবলী): এই অংশে রাসূলুল্লাহ (সা)-এর ওফাতকাল থেকে শুরু করে ৭৬৮ হিজরী সাল পর্যন্ত সুদীর্ঘকালের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা এবং মনীষীদের জীবনী আলোচিত হয়েছে।
- তৃতীয় ভাগ (শেষ পরিণতি): এই অংশে রয়েছে ফিতনা-ফাসাদ, যুদ্ধ-বিগ্রহ, কিয়ামতের আলামত, হাশর-নশর, জান্নাত ও জাহান্নামের বিবরণ ইত্যাদি।
আল বিদায়া ওয়ান নিহায়া- অষ্টম খণ্ড এর উল্লেখযোগ্য কিছু আলোচ্য বিষয় :
- হযরত আলী রা. -এর জীবনী ও রাসূলুল্লাহ সা. এর দৌহিত্র হাসান ইবনু আলী রা. এর খিলাফত।
- মুয়াবিয়া ইবনে আবূ সুফিয়ান রা. এর জীবনী ও তার রাজত্বকাল।
- উম্মুল মু’মীনিন হযরত আয়েশা রা. এর জীবনী ও
- কারবালা প্রান্তরের ঘটনা।
আল বিদায়া ওয়ান নিহায়া- অষ্টম খণ্ড এর বিস্তৃত ইতিহাস আপনাকে ইসলামের ইতিহাসের গভিরে নিয়ে যাবে ইনশাআল্লাহ্। [/read]









Reviews
There are no reviews yet.