আমাদের পরিচিতি
ইসলামিক বই বিডি (Islamic Boi BD) বাংলাদেশের অন্যতম একটি ইসলামিক ই-কমার্স ওয়েবসাইট, যা ইসলামিক বইপ্রেমী পাঠক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন সমাধান। ইসলামিক বইয়ের প্রতি ভালোবাসা এবং সবার জন্য বই ক্রয়কে সহজ ও সাশ্রয়ী করার লক্ষ্য নিয়েই আমাদের পথচলা শুরু।
🎯 আমাদের লক্ষ্য
আমাদের লক্ষ্য হলো সঠিক বই সঠিক পাঠকের কাছে পৌঁছে দেওয়া এবং ইসলামিক বইয়ের প্রচার ও প্রসারে সক্রিয়ভাবে ভূমিকা রাখা। আমরা চাই পাঠক যেন খুব দ্রুততম সময়ে, সাশ্রয়ী মূল্যে এবং সম্পূর্ণ ঝামেলাহীনভাবে ঘরে বসেই তাদের প্রয়োজনীয় ইসলামিক বই ক্রয় করার সুবিধা পান।
📜 আমাদের যাত্রার ইতিহাস
১০ জুন ২০২১ সালে একটি ফেসবুক পেইজের মাধ্যমে আমাদের যাত্রা শুরু হয়। দীর্ঘ সময় সততা ও সুনামের সাথে কার্যক্রম পরিচালনার পর গ্রাহকদের উন্নত ই-কমার্স সেবা নিশ্চিত করতে সেপ্টেম্বর ২০২৫ সালে আমরা আমাদের পূর্ণাঙ্গ ওয়েবসাইট islamicboibd.com চালু করি।
📚 আমাদের বইয়ের সংগ্রহ
বর্তমানে আমাদের সংগ্রহশালায় রয়েছে:
- বাংলা, ইংরেজি, আরবি, উর্দু ও ফার্সি—৫টি ভাষার বই
- দেশি ও বিদেশি প্রায় ৬০০ প্রকাশকের বই
- ২০,০০০-এরও বেশি বইয়ের বিশাল সংগ্রহ
⭐ গ্রাহক সেবায় আমরা আলাদা
🤝 আমাদের অঙ্গীকার
✔ নির্ভরযোগ্য ইসলামিক বই সরবরাহ
✔ সাশ্রয়ী মূল্য ও মানসম্মত সেবা
✔ দ্রুত ডেলিভারি
✔ দীর্ঘমেয়াদি বিশ্বস্ত সম্পর্ক গড়ে তোলা