আমাদের পরিচিতি

islamicboibd.com

ইসলামিক বই বিডি (Islamic Boi BD) বাংলাদেশের অন্যতম একটি ইসলামিক ই-কমার্স ওয়েবসাইট, যা ইসলামিক বইপ্রেমী পাঠক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য একটি নির্ভরযোগ্য অনলাইন সমাধান। ইসলামিক বইয়ের প্রতি ভালোবাসা এবং সবার জন্য বই ক্রয়কে সহজ ও সাশ্রয়ী করার লক্ষ্য নিয়েই আমাদের পথচলা শুরু।

🎯 আমাদের লক্ষ্য

আমাদের লক্ষ্য হলো সঠিক বই সঠিক পাঠকের কাছে পৌঁছে দেওয়া এবং ইসলামিক বইয়ের প্রচার ও প্রসারে সক্রিয়ভাবে ভূমিকা রাখা। আমরা চাই পাঠক যেন খুব দ্রুততম সময়ে, সাশ্রয়ী মূল্যে এবং সম্পূর্ণ ঝামেলাহীনভাবে ঘরে বসেই তাদের প্রয়োজনীয় ইসলামিক বই ক্রয় করার সুবিধা পান।

বাংলাদেশের মাদরাসা শিক্ষাব্যবস্থার বইগুলোকে অনলাইনে সহজলভ্য করা আমাদের একটি স্বতন্ত্র লক্ষ্য। কওমী ও আলিয়া মাদরাসার পাঠ্যবইসহ দরসে নিজামি ও মাদানী নেসাবের বইগুলো সহজে সরবরাহ করতে আমরা নিরলসভাবে কাজ করছি।

📜 আমাদের যাত্রার ইতিহাস

১০ জুন ২০২১ সালে একটি ফেসবুক পেইজের মাধ্যমে আমাদের যাত্রা শুরু হয়। দীর্ঘ সময় সততা ও সুনামের সাথে কার্যক্রম পরিচালনার পর গ্রাহকদের উন্নত ই-কমার্স সেবা নিশ্চিত করতে সেপ্টেম্বর ২০২৫ সালে আমরা আমাদের পূর্ণাঙ্গ ওয়েবসাইট islamicboibd.com চালু করি।

📚 আমাদের বইয়ের সংগ্রহ

বর্তমানে আমাদের সংগ্রহশালায় রয়েছে:

  • বাংলা, ইংরেজি, আরবি, উর্দু ও ফার্সি—৫টি ভাষার বই
  • দেশি ও বিদেশি প্রায় ৬০০ প্রকাশকের বই
  • ২০,০০০-এরও বেশি বইয়ের বিশাল সংগ্রহ

গ্রাহক সেবায় আমরা আলাদা

দ্রুত ও সহজ অর্ডার প্রসেস
স্বচ্ছ রিফান্ড ও রিটার্ন সিস্টেম
লাইভ চ্যাট ও কাস্টমার সাপোর্ট

🤝 আমাদের অঙ্গীকার

✔ নির্ভরযোগ্য ইসলামিক বই সরবরাহ

✔ সাশ্রয়ী মূল্য ও মানসম্মত সেবা

✔ দ্রুত ডেলিভারি

✔ দীর্ঘমেয়াদি বিশ্বস্ত সম্পর্ক গড়ে তোলা

Scroll to Top