Return & Refund Policy

আমরা বিশ্বাস করি পাঠকের আস্থাই আমাদের অন্যতম অর্জন। islamicboibd.com পেমেন্ট করার জন্য জনপ্রিয় মাধ্যম ক্যাশ অন ডেলিভারি হলেও ক্রেতাগন তাদের সুবিধার্থে বিকাশ, নগদ, রকেট, কার্ডের মাধ্যমে অগ্রীম মূল্য পরিশোধ করে থাকেন। পণ্য সরবরাহে ব্যর্থ হলে, কিংবা পণ্য ডেলিভারি হবার পূর্বেই বাতিল হলে কর্তৃপক্ষ সরাসরি পরিশোধিত অর্থ নির্দিষ্ট মাধ্যমেই ফেরত প্রদান করবে। ইনশাআল্লাহ!

১. রিফান্ড নীতিমালার সাধারণ শর্তাবলী

  • ক) রিফান্ড মাধ্যম: পেমেন্ট যে মাধ্যমে করা হয়েছে (বিকাশ, নগদ, রকেট, কার্ড ও ব্যাংক ট্রান্সফার ইত্যাদি) সেই একই মাধ্যমে ফেরত দেওয়া হবে।
  • খ) রিফান্ডের সময়: রিফান্ড প্রসেস করতে সাধারণত ৩-৫ কর্মদিবস সময় লাগবে। নির্ধারিত সময়ে রিফান্ড না পেলে sales@islamicboibd.com অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।
  • গ) রিফান্ড নোটিফিকেশন: রিফান্ড করার পর এসএমএস, ফোন বা ইমেইলে জানানো হবে। নোটিফিকেশন পাওয়ার ৩ দিনের মধ্যে কোনো সমস্যা থাকলে আমাদের অবহিত করতে হবে।

২. রিফান্ড অভিযোগ

যদি নির্ধারিত সময়ের মধ্যে রিফান্ড না পান অথবা যেকোনো অভিযোগ জানাতে আমাদের লাইভচ্যাটে, হোয়াটসঅ্যাপে অথবা sales@islamicboibd.com ইমেইলে যোগাযোগ করুন।

৩. ফেরতযোগ্য অর্থ (Refundable)

  • অর্ডার বাতিল হলে বা সাইট পণ্য ডেলিভারি করতে ব্যর্থ হলে সম্পূর্ণ মূল্য রিফান্ড পাবেন।
  • ভুলবশত অতিরিক্ত অর্থ পরিশোধ করলে যথাযথ প্রমাণ সাপেক্ষে তা ফেরত দেওয়া হবে।
  • অর্ডারের কোনো পণ্য স্টকে না থাকলে ওই পণ্যের টাকা রিফান্ড করে বাকিগুলো পাঠিয়ে দেওয়া হবে।
  • ত্রুটিপূর্ণ পণ্য পরিবর্তনের স্টক না থাকলে পণ্যটি ফেরত পাওয়ার পর সম্পূর্ণ অর্থ রিফান্ড করা হবে।

৪. অফেরতযোগ্য অর্থ (Non-Refundable)

গিফট ভাউচার: এটি ফেরতযোগ্য নয়, পরবর্তী অর্ডারে ব্যবহার্য।
সাইট ব্যালেন্স: এটি শুধুমাত্র কেনাকাটায় ব্যবহার করা যাবে।
শিপিং চার্জ: শিপিং বা ডেলিভারি চার্জ রিফান্ডযোগ্য নয়।
ফিজিক্যাল ড্যামেজ: গ্রাহক কর্তৃক ক্ষতিগ্রস্ত পণ্যের রিফান্ড প্রযোজ্য নয়।

৫. পন্য রিটার্ন পলিসি (Product Return Policy)

ভুল পন্য: ভিন্ন বই ডেলিভারি হলে ৭ দিনের মধ্যে জানান। আমরা সঠিক বইটি পাঠিয়ে পূর্বেরটি সংগ্রহ করব।গ্রাহকের রিটার্ন: ড্যামেজ নেই এমন পণ্য নিজ ইচ্ছায় রিটার্ন করলে ডেলিভারি ও রিটার্ন চার্জ গ্রাহককে বহন করতে হবে। পণ্যটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ৭ দিনের মধ্যে রিটার্ন করতে হবে।

৬. আমাদের সীমাবদ্ধতা

আমাদের সাইটে ২০ হাজারের অধিক বই থাকায় সব পণ্য সবসময় স্টকে রাখা সম্ভব হয় না। সাপ্লায়ারের থেকে সংগ্রহ করতে গিয়ে মাঝেমধ্যে বিলম্ব বা অনিচ্ছাকৃত ভুল হতে পারে। এ ধরনের পরিস্থিতিতে আমরা গ্রাহকের সহযোগিতা এবং আস্থা কামনা করি।
Scroll to Top