Payment Method

islamicboibd.com

islamicboibd.com-এ কেনাকাটার অভিজ্ঞতা সহজ ও নিরাপদ করতে আমরা আধুনিক পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত করেছি। গ্রাহকগণ তাদের সুবিধামত অনলাইন বা অফলাইন উভয় মাধ্যমেই মূল্য পরিশোধ করতে পারবেন।

১. মূল্য পরিশোধের মাধ্যম

গ্রাহক আমাদের ওয়েবসাইটে কেনাকাটার ক্ষেত্রে দুইভাবে মূল্য পরিশোধ করতে পারেন:

🚚
ক্যাশ অন ডেলিভারি:

বই হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে মূল্য পরিশোধ।

💳
অগ্রিম অনলাইন পেমেন্ট:

বিকাশ, নগদ, রকেট বা কার্ডের মাধ্যমে পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে পরিশোধ।

২. ক্যাশ অন ডেলিভারি (Cash on Delivery)

অর্ডার করার সময় পেমেন্ট মেথড হিসেবে ‘ক্যাশ অন ডেলিভারি’ অপশনটি সিলেক্ট করুন এবং অর্ডার সম্পন্ন করুন। পণ্য হাতে পাওয়ার পর ইনভয়েসে উল্লিখিত মূল্য ডেলিভারি এজেন্টকে প্রদান করে আপনার পার্সেলটি বুঝে নিন।

৩. অনলাইন পেমেন্ট (Online Payment)

অনলাইন পেমেন্টের জন্য অর্ডার করার সময় পেমেন্ট মেথড হিসেবে SSLCOMMERZ বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং অপশন সিলেক্ট করুন। এরপর ‘অর্ডার কনফার্ম’ বাটনে ক্লিক করে স্ক্রিনে প্রদর্শিত নির্দেশাবলী অনুসরণ করে আপনার পেমেন্ট সম্পন্ন করুন।

৪. পেমেন্ট সংক্রান্ত বিশেষ সতর্কতা

অনলাইন পেমেন্টের ক্ষেত্রে টেকনিক্যাল ত্রুটির কারণে যদি আপনার একাউন্ট থেকে অতিরিক্ত টাকা কেটে রাখা হয়, তবে বিচলিত হবেন না। আমাদের Refund Policy অনুযায়ী যথাযথ প্রমাণ প্রদানপূর্বক আমরা অতি দ্রুত অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করব।

Scroll to Top