সুলতান মুহাম্মাদ ফাতিহ: কনস্ট্যান্টিনোপল জয়ের ঐতিহাসিক গৌরব
বিশ্রুত নগরী কনস্ট্যান্টিনোপল মহানবী ﷺ-এর যুগে দুনিয়ার অন্যতম পরাশক্তি পূর্ব রোমান সাম্রাজ্য বা বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল। মহানবী ﷺ এই নগরী সম্পর্কে সুসংবাদ দিয়েছিলেন: ‘একজন মহান সেনাপতির নেতৃত্বে এক উৎকৃষ্ট সেনাদলের হাতে সুবিখ্যাত নগরী কনস্ট্যান্টিনোপল মুসলিমদের করায়ত্ত হবে।’
তাঁর সুসংবাদ বাস্তবায়নের গৌরব অর্জনে বহু সেনাপতি, খলিফা ও সুলতান কনস্ট্যান্টিনোপল জয়ের চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। অবশেষে ১৪৫৩ সালে উসমানি সুলতান দ্বিতীয় মুহাম্মাদ কনস্ট্যান্টিনোপল জয় করে রাসূলুল্লাহর সুসংবাদ বাস্তবায়নকারী ‘আমির’ হওয়ার গৌরব অর্জন করেন।
ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক রচিত সুলতান মুহাম্মাদ ফাতিহ বইয়ে ইতিহাসের মোড় পরিবর্তনকারী ওই ঘটনার অনুপুঙ্খ বিবরণ উঠে এসেছে। আলোচনার ধারাবাহিকতা রক্ষার্থে এতে আনাতোলিয়ায় উসমানি তুর্কিদের সালতানাত প্রতিষ্ঠার ইতিহাসও তুলে ধরা হয়েছে। ক্ষয়িষ্ণু বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন এবং উদীয়মান অটোমান সালতানাতের উত্থানের চিত্র অঙ্কিত হয়েছে। ঐতিহাসিক ঘটনাবলি নির্মোহ দৃষ্টিতে পর্যালোচনা করা হয়েছে। এটি নিছক মৃত মানুষের কাহিনি সংকলন নয়; বরং ইতিহাসের পুনরাবৃত্তির সূত্রগুলোকে এক সুতোয় গাঁথার এক গবেষণাধর্মী চেষ্টা।
Reviews
There are no reviews yet.
Be the first to review “সুলতান মুহাম্মাদ ফাতিহ” Cancel reply
একই সম্পর্কিত বই দেখুন
50%
50%
আকাবিরদের দৃষ্টিতে মুফতি ফয়জুল্লাহ (রহ.)
220.00৳ Original price was: 220.00৳ .110.00৳ Current price is: 110.00৳ .
28%
28%
দ্য মার্টায়ার লিডার সুলতান ইমাদউদ্দীন জেঙ্গী রহ.
120.00৳ Original price was: 120.00৳ .86.00৳ Current price is: 86.00৳ .
Reviews
There are no reviews yet.