বান্দার আমল তাকে পরকালে মুক্তি দিতে পারবে না, যদি না দয়াময় আল্লাহর রহমত তার সহায় হয়। ইবাদত ও আমল তখনই ফলপ্রসূ হয় যখন তা আল্লাহর নির্দেশিত পথে পরিচালিত হয়। ইমাম ইবনু রজব হাম্বলি (রহ.) রচিত ‘আঁধারে আলোর মশাল’ গ্রন্থটি সেই সঠিক পথ ও পদ্ধতি নিয়ে এক অসাধারণ আলোচনা। এই বইটি আপনাকে ইবাদতের গভীরে নিয়ে যাবে এবং কীভাবে বিনয়ী ও কৃতজ্ঞ বান্দা হিসেবে আল্লাহর ভালোবাসা লাভ করা যায়, তার দিকনির্দেশনা দেবে।
এই গ্রন্থে লেখক অত্যন্ত সুন্দরভাবে দেখিয়েছেন যে, আল্লাহ তাঁর বান্দার অতি নিকটে এবং যারা নিশুতি রাতে তাঁকে ডাকেন, তিনি সাড়া দেন। দ্বীনের পথে, সিরাতে মুস্তাকীমের পথে নির্বিঘ্নে চলতে হলে কী পদ্ধতি অবলম্বন করতে হবে, তা এই বইতে আলোচিত হয়েছে।
লেখক একজন কালজয়ী ব্যক্তিত্ব, যার লেখনিতে সাধারণ বিষয়গুলোও অসাধারণভাবে ফুটে ওঠেছে। ‘আঁধারে আলোর মশাল’ আপনাকে আল্লাহর রহমত ও ভালোবাসার সন্ধান দেবে এবং জীবনের প্রতিটি পদক্ষেপে সঠিক পথে চলতে অনুপ্রেরণা জোগাবে।
Reviews
There are no reviews yet.
Be the first to review “আঁধারে আলোর মশাল” Cancel reply
Reviews
There are no reviews yet.