বুখারী শরীফ নামে খ্যাত হাদীসগ্রন্থটির মূল নাম হচ্ছে, ‘আল-জামিউল মুসনাদু আস-সহীহু আলমুখতাসারু মিন উমূরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া সুনানিহী ওয়া আয়্যামিহী’।
হিজরী তৃতীয় শতাব্দীর মাঝামাঝি সময়ে এই হাদীসগ্রন্থটি যিনি সংকলন করেছেন, তিনি হলেন আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবন ইসমাঈল আল-বুখারী (র.)। মুসলিম পণ্ডিতগণ বলেছেন, পবিত্র কুরআনের পর সবচেয়ে বিশুদ্ধ কিতাব হচ্ছে এই বুখারী শরীফ।
৭ম হিজরী শতাব্দীর বিখ্যাত আলিম ইবন তাইমিয়া বলেছেন, আকাশের নিচে এবং মাটির উপরে ইমাম বুখারীর চাইতে বড় কোনো মুহাদ্দিসের জন্ম হয়নি। উজবেকিস্তানের বুখারা অঞ্চলে জন্মলাভ করা এই ইমাম সত্যিই অতুলনীয়।
তিনি সহীহ হাদীস সংরক্ষণের গুরুত্ব অনুধাবন করে বহু দুর্গম পথ পাড়ি দিয়ে অমানুষিক কষ্ট স্বীকার করে সনদসহ প্রায় ছয় লক্ষ হাদীস সংগ্রহ করেন এবং দীর্ঘ ১৬ বছর মহানবী (সা)-এর রাওযায়ে আকদাসের পাশে বসে প্রতিটি হাদীস গ্রন্থিত করার পূর্বে দু’ রাকআত সালাত আদায় করার মাধ্যমে হাদীসটি বিশুদ্ধ হবার ব্যাপারে আশ্বস্ত হতেন। এইভাবে তিনি সাত হাজারের কিছু বেশি হাদীস চয়ন করে এই ‘জামে সহীহ’ সংকলনটি চূড়ান্ত করেন।
মুসলিম বিশ্বের এমন কোনো জ্ঞান-গবেষণার দিক নেই যেখানে এই গ্রন্থটির ব্যবহার নেই। পৃথিবীর প্রায় দেড়শত জীবন্ত ভাষায় এই গ্রন্থটি অনুদিত হয়েছে। বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন কিছুসংখ্যক যােগ্য অনুবাদক দ্বারা এর বাংলা অনুবাদের কাজ সম্পন্ন করে একটি উচ্চ পর্যায়ের সম্পাদনা পরিষদ কর্তৃক যথারীতি সম্পাদনা করে প্রকাশের উদ্যোগ গ্রহণ করে। বিগত ২০১৫ সালে দেশের বিজ্ঞ ও দক্ষ আলিমদের সমন্বয়ে গঠিত পুনঃসম্পাদনা কমিটি অনুবাদ যাচাই-বাছাই করা ছাড়াও কিছু প্রয়ােজনীয় টীকা সংযােজন করে গ্রন্থখানিকে আরও সমৃদ্ধ করেছেন। ব্যাপক চাহিদার প্রেক্ষিতে আমরা এবার বুখারী শরীফ- ষষ্ঠ খণ্ড – ১১তম সংস্করণ প্রকাশ করলাম।
Weight
.79 kg
Reviews
There are no reviews yet.
Be the first to review “বুখারী শরীফ- ষষ্ঠ খণ্ড” Cancel reply
একই সম্পর্কিত বই দেখুন
7%
7%
তিরমিযী শরীফ – তৃতীয় খণ্ড
496.00৳ Original price was: 496.00৳ .462.00৳ Current price is: 462.00৳ .
8%
8%
মুসলিম শরীফ – প্রথম খণ্ড
410.00৳ Original price was: 410.00৳ .378.00৳ Current price is: 378.00৳ .
15%
15%
বুখারী শরীফ (১ম-১০ম খণ্ড)
4,060.00৳ Original price was: 4,060.00৳ .3,451.00৳ Current price is: 3,451.00৳ .
10%
10%
বুখারী শরীফ – নবম খণ্ড
470.00৳ Original price was: 470.00৳ .423.00৳ Current price is: 423.00৳ .
10%
10%
বুখারী শরীফ – পঞ্চম খণ্ড
384.00৳ Original price was: 384.00৳ .346.00৳ Current price is: 346.00৳ .
10%
10%
বুখারী শরীফ- দশম খণ্ড
512.00৳ Original price was: 512.00৳ .461.00৳ Current price is: 461.00৳ .
Reviews
There are no reviews yet.