বিরূপ পরিবেশে থাকতে থাকতে মানুষ সেই পরিবেশে অভ্যস্ত হয়ে যায়। একজন নেককার মানুষও যদি গুনাহের পরিবেশে থাকে, তবে ধীরে ধীরে তার তাজা অনুভূতি মরে যায় এবং একসময় সবকিছু স্বাভাবিক মনে হয়। একইভাবে, ইন্টারনেট ও স্মার্টফোনের অনিয়ন্ত্রিত পরিবেশে সময় কাটাতে থাকলে অশ্লীলতা, মিউজিক ও অন্যান্য ক্ষতিকর বিষয়ে মানুষ আসক্ত হয়ে পড়ে, যা তার ঈমান ও চরিত্রকে ধ্বংস করে দেয়।
এই প্রেক্ষাপটে আমাদের নতুন করে ভাবতে হবে—স্মার্টফোন কি বাস্তবেই আমাদের জন্য জরুরি? কতটা জরুরি? লেখকের মতে, একান্ত যারা অনলাইন-কেন্দ্রিক পেশায় জড়িত, তারা ছাড়া বাকিদের নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মের দুনিয়া-আখিরাত নিরাপদ রাখতে চাইলে স্মার্টফোন ও ইন্টারনেট বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। এই আত্মঘাতী অভ্যাস আমাদের রক্ষণশীলতা ও পবিত্রতাকে ধ্বংস করে দিচ্ছে, তাই এ থেকে উত্তরণের জন্য আমাদের চিন্তার দুয়ারে আঘাত করা এই সমস্যাগুলোকে গুরুত্বের সাথে নিতে হবে।
মুহাম্মাদ হোসাইন রচিত ‘কল্পিত কারাবাস’ গ্রন্থটি এই ধরনের আসক্তি থেকে আমাদের সচেতন করার এক বলিষ্ঠ প্রয়াস। যদিও বইটিতে এমন কোনো নতুন তথ্য হয়তো পাওয়া যাবে না যা আমরা জানি না, তবে এটি সব আলোচনাকে একসাথে এনে আমাদের ভাবনার উদ্রেক করবে। এই বইটি পড়ে পাঠক উপলব্ধি করতে পারবেন যে, কীভাবে আমরা অজান্তেই একটি অদৃশ্য কারাগারে বন্দি হয়ে আছি এবং কীভাবে এই বন্দিদশা থেকে নিজেদের মুক্ত করতে পারি।
Reviews
There are no reviews yet.
Be the first to review “কল্পিত কারাবাস” Cancel reply
একই সম্পর্কিত বই দেখুন
45%
45%
নবীজীর শিক্ষানীতি
400.00৳ Original price was: 400.00৳ .220.00৳ Current price is: 220.00৳ .
25%
25%
ভ্রান্তির সমাধি
268.00৳ Original price was: 268.00৳ .200.00৳ Current price is: 200.00৳ .
25%
25%
মুসলিম বিশ্বে আধুনিকতাবাদ ও তার প্রবক্তারা
350.00৳ Original price was: 350.00৳ .263.00৳ Current price is: 263.00৳ .
50%
50%
পৃথিবী আমার বন্ধু
800.00৳ Original price was: 800.00৳ .400.00৳ Current price is: 400.00৳ .
%
%
ইতিহাসের ধুলোকালি
235.00৳
30%
30%
পবিত্র বাইবেল : পরিচিতি ও পর্যালোচনা
800.00৳ Original price was: 800.00৳ .560.00৳ Current price is: 560.00৳ .
Reviews
There are no reviews yet.