দীনে মুহাম্মদির এই ক্রান্তিলগ্নে মুসলিম উম্মাহ চরম বিভাজন ও বিভ্রান্তিতে ভুগছে। প্রত্যেকেই নিজেদের পথকে সঠিক মনে করছে, কিন্তু কেউই সফল হচ্ছে না। মুক্তির স্লোগান আর ঐক্যের আহ্বান সত্ত্বেও আমরা বার বার ব্যর্থ হচ্ছি। কারণ আমরা নিজেদের কর্মপন্থাকে মুহাম্মদি আদর্শের মাপকাঠিতে পরখ করছি না। এই সংকটময় সময়ে প্রয়োজন এমন একটি পথনির্দেশ, যা আমাদের সঠিক দিক দেখাতে পারে এবং ভুল পথ থেকে ফিরিয়ে আনতে পারে। এই প্রয়োজন মেটাতেই আকাবিরে দেওবন্দের অন্যতম পুরোধা মুফতি রশীদ আহমদ লুধিয়ানবী রহ.-এর একটি আবেগঘন বয়ানের সারমর্ম নিয়ে রচিত হয়েছে এই গ্রন্থ।
‘ফি সাবিলিল্লাহ’ বইটি আমাদের বিবেকে সেইসব প্রশ্ন জাগিয়ে তোলে, যা আমাদেরকে আমাদের উদ্দেশ্য ও কর্মপন্থা সম্পর্কে ভাবতে বাধ্য করে। এটি প্রমাণনির্ভর আলোচনার মাধ্যমে দেখিয়ে দেয় কীভাবে নিজেদের কুমতলব আড়াল করতে অনেকে দীনের লেবাস পরিধান করছে এবং ঐক্যের নামে কুফরিকেও মেনে নিচ্ছে। গ্রন্থটি আমাদের শিখিয়েছে, নিজেদের সর্বস্ব বিলিয়ে দিয়ে কীভাবে উম্মাহর মুক্তির স্বপ্ন দেখতে হয়, কেবল পদ-পদবি ও ব্যক্তিগত স্বার্থ পূরণের জন্য নয়।
এই বইটি আলেম-উলামা, তালেবে ইলম এবং সর্বস্তরের মুসলমানের জন্য একটি আলোকবর্তিকা। এটি বাড়াবাড়ি ও সংকীর্ণতার এই যুগে সিরাতে মুস্তাকিম অন্বেষণকারীর জন্য তিমির রাতের ফানুস এবং মুত্তাকিদের পথ ও পাথেয় হিসেবে কাজ করবে, ইনশাআল্লাহ।









Reviews
There are no reviews yet.