‘রাসুলের ﷺ শানে সাহাবিদের কবিতা‘ গ্রন্থটি জোবায়ের বিন বায়েজীদ-এর একটি ব্যতিক্রমী ও হৃদয়গ্রাহী সংকলন। পৃথিবীর ইতিহাসে রাসূলুল্লাহ (ﷺ)-কে নিয়ে অসংখ্য কবিতা লেখা হয়েছে, কিন্তু তাঁর প্রিয় সাহাবীদের লেখা কবিতার আবেদন ও মূল্য সম্পূর্ণ আলাদা।
এই বইটিতে জোবায়ের বিন বায়েজীদ সেইসব সাহাবীদের কবিতা থেকে নির্বাচিত ৪৭টি কবিতা সংকলন করেছেন, যা তাঁরা সরাসরি রাসুলের ﷺ শানে পাঠ করেছেন বা তাঁকে নিয়ে স্মৃতিচারণ করে লিখেছেন। প্রতিটি কবিতার সাথে নির্ভরযোগ্য তথ্যসূত্র সংযুক্ত করা হয়েছে। আজ থেকে ১৪০০ বছর আগে সাহাবায়ে কিরাম তাঁদের নবীজির শানে যে ভালোবাসার অর্ঘ্য নিবেদন করেছেন, এই বইটি সেই আরব্য কবিতার এক অমূল্য ভাণ্ডার।









Reviews
There are no reviews yet.