ইমাম হাফিয আল্লামা ইমাদুদ্দীন আবুল ফিদা ইসমাঈল ইবন উমর ইবন কাছীর আলকারশী আল-বাসরী (র.) ৭০০ হিজরী মুতাবিক ১৩০০ খ্রিস্টাব্দে সিরিয়ার বসরা শহরে এক সম্ভ্রান্ত শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ও অগ্রজসহ গোটা পরিবারই ছিল সেকালের জ্ঞান-জগতের উজ্জ্বল জ্যোতিষ্ক স্বরূপ। মাত্র তিন বৎসর বয়সে তিনি পিতাহারা হন এবং তাঁর অগ্রজ শায়খ আবদুল ওহাব (র.) তাঁর অভিভাবকত্ব গ্রহণ করেন। ৭০৬ হিজরীতে তিনি অগ্রজের সহিত তৎকালীন শ্রেষ্ঠতম শিক্ষাকেন্দ্র বাগদাদে উপনীত হন।
তাঁর প্রাথমিক শিক্ষাপর্ব জ্যেষ্ঠ ভ্রাতা শায়খ আবদুল ওহাবের কাছেই সম্পন্ন হয়। অতঃপর তিনি শায়খ বুরহানুদ্দীন ইবন আবদুর রহমান ফাযারী ও শায়খ কামালুদ্দীন ইবন কাযী শাহবার কাছে ফিকহশাস্ত্র অধ্যয়ন করেন। অসাধারণ স্মৃতিশক্তির পরিচয় দিয়ে তিনি শায়খ আবূ ইসহাক সিরাজীর ‘আত-তাম্বীহ’ ও আল্লামা ইবন হাজিব মালিকীর ‘মুখতাসার’ নামক গ্রন্থদ্বয় আদ্যোপান্ত কণ্ঠস্থ করেন।
হাদীসশাস্ত্রে তিনি মুসনিদুদ দুনিয়া রিহলাতুল আফাক ইন শাহনা হাজ্জারসহ বহু প্রখ্যাত উস্তাদের সান্নিধ্যে ছিলেন। তিনি সর্বাধিক শিক্ষালাভ করেন ‘তাহযীবুল কামাল’ প্রণেতা আল্লামা হাফিয জামালুদ্দীন ইউসুফ ইবুন আবদুর রহমান মিযী আশ-শাফিঈ (র.) হইতে এবং পরবর্তীতে তাঁরই কন্যার সহিত পরিণয়সূত্রে আবদ্ধ হন। এছাড়া তিনি শায়খুল ইসলাম ইমাম ইবন তায়মিয়া (র.)-এর সান্নিধ্যেও বেশ কিছুকাল অধ্যয়ন করে বিভিন্ন জ্ঞানে ব্যুৎপত্তি অর্জন করেন। তাঁর অগাধ পাণ্ডিত্য ও সুগভীর আন্তরিকতার ফলেই তাফসীরে ইবনে কাছীর-এর মতো অবিস্মরণীয় কীর্তি রচিত হয়েছে। এই তৃতীয় খণ্ডটি অনুবাদ করেছেন অধ্যাপক মাওলানা আখতার ফারূক (রহ.)।
Weight
1.1 kg
Reviews
There are no reviews yet.
Be the first to review “তাফসীরে ইবনে কাছীর – তৃতীয় খণ্ড” Cancel reply
একই সম্পর্কিত বই দেখুন
10%
10%
তাফসীরে মা’আরেফুল কোরআন – প্রথম খণ্ড
532.00৳ Original price was: 532.00৳ .479.00৳ Current price is: 479.00৳ .
8%
8%
তাফসীরে ইবনে কাছীর – নবম খণ্ড
540.00৳ Original price was: 540.00৳ .497.00৳ Current price is: 497.00৳ .
8%
8%
তাফসীরে ইবনে কাছীর – দ্বিতীয় খণ্ড
580.00৳ Original price was: 580.00৳ .534.00৳ Current price is: 534.00৳ .
8%
8%
তাফসীরে ইবনে কাছীর – প্রথম খণ্ড
560.00৳ Original price was: 560.00৳ .515.00৳ Current price is: 515.00৳ .
52%
52%
তাফসীর ইবনে কাছীর- পঞ্চম খণ্ড
1,250.00৳ Original price was: 1,250.00৳ .600.00৳ Current price is: 600.00৳ .
52%
52%
তাফসীর ইবনে কাছীর- ১ম খণ্ড
1,250.00৳ Original price was: 1,250.00৳ .600.00৳ Current price is: 600.00৳ .
Reviews
There are no reviews yet.