Terms & Conditions
islamicboibd.com ব্যবহার করতে হলে বা এর মাধ্যমে কোনো সেবা/তথ্য পেতে হলে নিম্নোক্ত শর্তাবলী মেনে নিতে হবে। আমাদের সাইট ব্যবহার করা মানেই আপনি এই শর্তাবলী মেনে নিয়েছেন বলে গণ্য হবে।
১. সংজ্ঞা
“আপনি” বা “ব্যবহারকারী” বলতে islamicboibd.com ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহারকারীকে বোঝায়। “আমরা”, “সাইট”, বা “islamicboibd.com” বলতে আমাদের প্রতিষ্ঠান এবং এর সেবাগুলোকে বোঝায়।
২. শর্তাবলীর পরিবর্তন
কর্তৃপক্ষ যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন করার অধিকার রাখে। পরিবর্তিত শর্তাবলী ওয়েবসাইটে প্রকাশ করার পর তা সাথে সাথে কার্যকর হবে। সাইট ব্যবহার অব্যাহত রাখা মানে আপনি পরিবর্তিত শর্তাবলী গ্রহণ করেছেন।
৩. ওয়েবসাইটের মালিকানা
এই ওয়েবসাইটটি সম্পূর্ণভাবে islamicboibd.com কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।
৪. পণ্যের প্রাপ্যতা ও বিবরণ
• ওয়েবসাইটে প্রদর্শিত সব পণ্য স্টকে নাও থাকতে পারে; সেক্ষেত্রে সরবরাহকারীর কাছ থেকে সংগ্রহ করা হবে বা অর্ডার বাতিল হতে পারে।
• আমরা সঠিক বিবরণ প্রদানে সচেষ্ট, তবে বিবরণ প্রকাশক বা সরবরাহকারীর ওপর নির্ভরশীল। ভুল বিবরণের ক্ষেত্রে একমাত্র সমাধান হলো পণ্যটি অব্যবহৃত অবস্থায় ফেরত দেওয়া।
৫. অর্ডার, চুক্তি ও বাতিলকরণ
আপনার অর্ডার আমাদের কাছে একটি প্রস্তাবমাত্র। বিক্রয় চুক্তি তখনই সম্পন্ন হবে, যখন পণ্যটি আপনার হাতে পৌঁছে যাবে। গ্রাহক কুরিয়ার হস্তান্তরের আগে অর্ডার বাতিল করতে পারবেন। তবে কুরিয়ার হয়ে যাওয়ার পর বাতিল করলে ডেলিভারি চার্জ গ্রাহককে বহন করতে হবে।
৬. বই ও বিষয়বস্তু সম্পর্কিত নীতি
আমরা কেবল প্রকাশকদের অনুমোদিত বই বিক্রি করি। কোনো লেখক বা বই বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকলে তা অপসারণের পূর্ণ ক্ষমতা আমাদের আছে। সাইটে প্রদর্শিত বইয়ের মতামতের দায়ভার সংশ্লিষ্ট লেখক বা প্রকাশকের; islamicboibd.com কোনো ব্যক্তিগত মতাদর্শের দায়ভার বহন করে না।
৭. প্রাইসিং পলিসি
৮. ব্যবহারকারীর দায়িত্ব ও স্বাধীনতা
বই কেনার আগে সংস্করণ ও প্রকাশক যাচাই করা গ্রাহকের দায়িত্ব। কর্তৃপক্ষ কোনো ঘোষণা ছাড়াই নীতিমালা সংশোধন করতে পারে এবং কোনো নির্দিষ্ট গ্রাহককে সেবা প্রদানে অস্বীকৃতি জানানোর পূর্ণ অধিকার রাখে।
৯. ভবিষ্যৎ প্রযুক্তি ও ডেটা নীতি
নিরাপত্তা ও সেবা উন্নয়নের জন্য আমরা ভবিষ্যতে AI বা অটোমেশন প্রযুক্তি ব্যবহার করতে পারি। সংগৃহীত ডেটা আমাদের Privacy Policy অনুসারে সুরক্ষিত থাকবে।