হামাস—বিশ্বব্যাপী পরিচিত এক মুক্তি আন্দোলনের নাম। তাদের চোখ দিয়ে সারা পৃথিবীর মুসলমানরা আল কুদস মুক্তির স্বপ্ন দেখে। জাতির বেঈমান বড়ো একটা অংশ যখন জয়োনবাদীদের সঙ্গে গোপন সমঝোতা ও আপসকামীতায় ব্যস্ত, ঠিক তখনই ঈমানী চেতনায় উদ্বুদ্ধ হয়ে দুরন্ত সাহসে গর্জে ওঠে আমৃত্যু লড়াকু হামাস যোদ্ধারা। মজলুম জননেতা শেখ আহমাদ ইয়াসিনের হাত ধরে জন্ম নেওয়া সংগঠনটি এখন রক্তাক্ত জনপদ ফিলিস্তিনের মুক্তির লড়াইয়ে আশা-ভরসার একমাত্র প্রতীকে পরিণত হয়েছে।
আজকের এই অবস্থানে পৌঁছতে হামাসকে অসংখ্য শাহাদাত এবং ত্যাগের নজরানা পেশ করতে হয়েছে। ইজরাইলের মতো ঘৃণ্য অপশক্তির মোকাবিলায় তারা যে দুঃসাহসিতার পরিচয় দিচ্ছে, তা অবিশ্বাস্য, অভাবনীয়।
ভারতীয় উপমহাদেশের বাংলাভাষী পাঠকবৃন্দ এই মুসলিম সংগঠনটি নিয়ে বেশ অনুসন্ধিৎসু হলেও, বাস্তবে বাংলা ভাষায় এই বৈপ্লবিক মুক্তি আন্দোলন নিয়ে সেই অর্থে কোনো একাডেমিক কাজ হয়নি। তরুণ লেখক ও অনুবাদক জনাব আলী আহমদ মাবরুর এই গ্রন্থটির মাধ্যমে বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত এই মুক্তি আন্দোলনকে বাংলাভাষীদের কাছে তুলে ধরার প্রয়াস নিয়েছেন। অনেক পরিশ্রম করে তিনি হামাসসম্পর্কিত অনেক অজানা তথ্য ও ঘটনা তুলে এনেছেন। দৃশ্যমান-অদৃশ্যমান অনেক ঘটনা পড়ে পাঠকবৃন্দ কখনো অশ্রুসিক্ত হবেন, কখনো রিক্ত হবেন, কখনো-বা শিহরণ জাগবে রক্তকণিকায়।
Reviews
There are no reviews yet.