সমাজ বিজ্ঞানের মোড়কে ‘বস্তুবাদ’ গিলতে গিলতে, জীব বিজ্ঞানের মোড়কে ‘বিবর্তনবাদ’ লজেন্স চুষতে চুষতে হতাশার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে যখন আমরা ‘মার্ক্সবাদ’ কিংবা ‘লেলিনবাদ’-কেই একমাত্র আশা মনে করি, তখন ডেভিড হিউমের মতো দার্শনিকরা কানে কানে বলে যান, ‘স্রষ্টা কী, আর ধর্মই বা কী? বাদ দাও তো বাপু! এসবের ভিত্তি আছে নাকি?’ এই হলো জাহেলিয়াতের বর্তমান রূপ। এই রূপ দেখলেও তার স্বরূপ দেখেছেন কখনও?
মুহাম্মাদ আসাদের ‘ইসলাম এ্যাট দ্যা ক্রস রোডস’, স্যামুয়েল পি হান্টিংটনের ‘দ্যা ক্লাশ অব সিভিলাইজেশন’ কিংবা প্যাট্রিক গ্লাইনের ‘গড দ্য এভিডিয়েন্স’-এর মতো গ্রন্থগুলো আপনাকে দেখাবে—ঈশ্বরের নামে বানানো মানুষের তৈরি মূর্তি আর ধর্মগ্রন্থের নামে বানানো মানুষের নানান মিথলোজির সাথে বিজ্ঞানের তুমুল ঝগড়াতেই মূলত নাস্তিক্যবাদের জন্ম হয়েছে। সেই ঝগড়ায় ইসলাম ছিল অনুপস্থিত।
কিন্তু হাল জামানার নাস্তিকতা মানেই যেন ইসলাম বিরোধীতা। কারণ, নাস্তিক্যবাদের মূলে কুঠারাঘাত করেছে আল ইসলাম। তারা আপনাকে জোর করে বুঝাতে চায় যে, মানুষের বানানো মূর্তির মতো আল্লাহ্ তায়ালাও একজন ভিত্তিহীন কল্পিত স্রষ্টা, মিথ-পুরাণের মতো কুরআনও মানুষের লিখা মিথ। সত্যই কি তাই? না, কক্ষনো না। মুগনিউর রহমান তাবরীজ রচিত ‘অ্যা লেটার টু অ্যাথিইস্ট’ আপনাকে নিয়ে যাবে স্রষ্টা, কুরআন, ইসলাম আর নাস্তিক্যবাদের সংঘাত জগতে, যেখানে উন্মোচিত হবে সত্যের আসল চিত্র।
Reviews
There are no reviews yet.
Be the first to review “অ্যা লেটার টু অ্যাথিইস্ট” Cancel reply
Reviews
There are no reviews yet.